দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত বলে জানান তিনি।
সীমান্তের ওপারে বসে হত্যার নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা বলে দাবি করেন রিজভী। যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের বলছে আগুন দে। বিএনপির তিন জন খুন হয়েছেন — এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ এটি ন্যায়সঙ্গত।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।
কে